ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

বাগেরহাটের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানসদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ।

পরে শিক্ষার্থীদের টিকা দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীকে এই টিকা দেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram