ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৭
logo
প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধে লালপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

লালপুর (নাটোর) প্রতিনিধি: ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নাটোরের লালপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৫ টায় লালপুর হল মার্কেট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার রামকৃষ্ণপুর, ছয়রাস্তার মোড় ঘুরে সাড়ে ৫টায় ত্রিমহোনীতে এসে শেষ হয়।

পরে সেখানে পথ সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহবায়ক আবু রায়হান, আশিকুর রহমান আকাশ প্রমূখ।

এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এছাড়া আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের গণহত্যাসহ ফ্যাসিবাদের ১৬ বছরের সব অপকর্মের সুবিচার নিশ্চিত করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram