ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৪

মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে অবৈধ ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি: ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত অবৈধ ফলাফল বাতিল করে প্রতিপক্ষ এম বজলুল হককে বিজয়ী ঘোষনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২ নভেম্বর) বেলা দেড়টার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত সংবাদ পাঠ করে বজলুল হক খান রিপন বলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা পরিষদ নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ ছিল। আমাকে নির্বাচন থেকে সরাতে হেতু কোন কাজ নেই যা তার দল এবং তিনি করেননি। আমার বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছে তার দলের দুর্বৃত্তরা। লাঞ্ছিত করেছে আমাকে এবং আমার পরিবারকে। নির্বাচনে কারচুপির মাধ্যমেও যখন দেখলেন তিনি বিজয়ী হতে পারছেন না তখন প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার দল তাকে নির্বাচিত ঘোষণা করেন। 

অন্য সব জেলাতে বিকেল চারটার ভিতরে ফল ঘোষণা হতে থাকলেও মানিকগঞ্জে রাত আটটা পর্যন্ত চলেছে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দফায় দফায় বৈঠক। আমার এজেন্ট এবং কর্মীদের করা হয়েছে লাঞ্ছিত। এই ঘটনার পর আমি আদালতে মামলা করেছি, মামলাটি চলমান। আমি এবং আমার ভোটাররা আদালতের রায় মেনে নিতে প্রস্তুত।

এ সময়, সাবেক জেল সুপার ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram