ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪২
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৪

ভোক্তা অধিকারের অভিযান: চাটমোহরে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী।

জানা গেছে, পঁচা বাসি খাবার পরিবেশন ও খাবারের মূল্য তালিকা না থাকায় পৌর সদরের পুরাতন বাজারে অবস্থিত স্বাদ রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা, নাড়িকেলপাড়া এলাকার এলাহী পোল্ট্রি ফিডে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার বন্ধু ডিমের আড়তে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং পুরাতন বাজারের বড়াল পোল্ট্রিকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকারসহ চাটমোহর থানা পুলিশের সদস্য ও চাটমোহর ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram