ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৪

রেলব্রিজে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেলব্রিজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলীসহ আরো ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী একটি ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এসময় জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয় আরো দুই শ্রমিক। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরো জানান, অসাবধানতাবশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবাদের দাবির প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram