ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৭
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ফজরের নামাজের আগে বা পরে রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এসময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে আহত রংমিস্ত্রিকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিল। এ ঘটনায় তার জামাই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram