ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৩
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৪

মাটিরাঙ্গায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম বারের মতো জামায়াত ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) বিকালের দিকে  উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা জামায়াতে ইসলামের সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বক্তব্য দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ সপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আমান উল্লাহ, 

মাটিরাঙ্গা জামায়াতে  ইসলামের সাধারণ সম্পাদক মাও: আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাইন উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। 

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হবার আহবান জানিয়ে অধ্যাপক আহসান উল্যাহ বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামি বাংলাদেশ। গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষ কে হত্যা করে কখনো ক্ষমতার টিকে থাকা যায় না, আজ তারাই পলাতক যারা জামায়াত কে নিষিদ্ধ করতে চেয়েছিল। দেশের এমন কোন জনপদ নাই যেখানে জামায়াত কে নির্যাতন করা হয় নাই। 

মিথ্যা ট্রাইবুনাল গঠন করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের জুডিশিয়াল কিলিং করেছে ফ্যাসিস্ট হাসিনা জানিয়ে তিনি আরো বলেন, ফ্যসিস্ট হাসিনার গড়া ট্রাইবুনালে তার বিচার করতে হবে। বজলুল হুদাকে নিজের হাতে জবাই করেছে খুনি হাসিনা। সেটার বিচার এ বাংলার মাটিতেই হবে। 

মাটিরাঙ্গা উপজেলার নায়েবে আমির শেখ আহাম্মদ, খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু আহাম্মদ, কুমিল্লা মহানগর শিবিরের আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট ইব্রাহিম মনির, অসংখ্য কর্মী সমর্থক সহ অনেকে উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram