ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৪

চাটমোহরে মাদক-জুয়া বিরোধী সাইকেল র‌্যালী

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা): চল যাই যুদ্ধে মাদক জুয়ার বিরুদ্ধে এ শ্লোগানে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারা এ আয়োজন করে।

মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সাইকেল র‌্যালীটি স্টার মোড় হতে শুরু হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল র‌্যালীতে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ডাঃ এস এম আতিকুল আলম, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর প্রমূখ তাদের বক্তব্যে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে বর্ণনা করেন এবং সবাইকে মাদক জুয়া থেকে বিরত থাকার আহবান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram