ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৯
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪

পাঁচ দিন পর অপহৃত ১৯ জেলে বাড়ি ফিরেছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সাগর উপকূল থেকে অপহৃত কুতুবদিয়ার ১৯ জেলে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন। রোববার (১০ নভেম্বর) রাতে এসব জেলে কুতুবদিয়া জেটি ঘাটে এসে পৌঁছে। এর আগে, গত শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেদের সাগরে ছেড়ে দেয়। গভীর রাতে জলদস্যুরা ফিশিং বোটের ইঞ্জিন নষ্ট করে জেলেদের সাগরে ছেড়ে দেয়। সকালে অপর একটি ফিশিং বোট ১৯ জেলেসহ নষ্ট বোটটি নিয়ে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে। সোমবার (১১ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি মাল্লাহসহ আল্লাহর দয়া-৩ নামের একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়েছিল। এ সময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হয়। জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিং বোটটি অপহরণ করে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বোটের মালিক বাশঁখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ নষ্ট ফিশিং বোটটি কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে। এ সময় জেলে পরিবারগুলোর স্বজনসহ এলাকাবাসী ভিড় জমান। ১৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। দুইজন দক্ষিণ ধুরুং ও একজন নোয়াখালী জেলার।

ফিরে আসা জেলেরা হলেন- গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া), শাহ আলম (জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো: সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো: আব্বাছ (চাটি পাড়া), মো: কালু (দক্ষিণ ধুরুং), সোনা মিয়া (ফয়জানির পাড়া), মো: রেজাউল (ফরিজ্জার পাড়া), মো: মেহেদী (ফরিজ্জার পাড়া), মো: সাকিব (ফরিজ্জার পাড়া), মো: ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো: নয়ন (ফরিজ্জার পাড়া), মো: সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান (লক্ষ্মীপুর) ও মো: রুবেল (মাশরফ আলী বলির পাড়া, দক্ষিণ ধুরুং)।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে কুতুবদিয়ায় পৌছে ১৯ জেলে। তারা পাঁচ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারের পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram