ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৪
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৪

জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ডাইরেক্টর হলেন কৃষিবিদ শামীম

মল্লিক মোঃ জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: গঠনতন্ত্র মোতাবেক জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিএনপি’র দলীয় ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) এ কমিটির অনুমোদন দিয়েছেন (জেডআরএফ) এর প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডাঃ জুবাইদা রহমান। কমিটির নির্বাহী পরিচালক হয়েছেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।

এ কমিটিতে ডাইরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এদিকে কৃষিবিদ শামীমুর রহমান এ কমিটির ডাইরেক্টর মনোনীত হওয়ায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং কৃষিবিদ শামীমুর রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram