ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৪

সাতকানিয়ায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ড ভ্যান চাপায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহফুজুর রহমান (২৯)। সেই মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের মো: আব্দুল লতিফ শেখের ছেলে ও আবুল খায়ের টোবাগো কোম্পানির সেলসম্যানে কর্মরত। (১৬ নভেম্বর)শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে বারোটার দিকে একটি বাইক নিয়ে মাহফুজ কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের মৌলভীর দোকান পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-১৮-১৭০৭) নাম্বারের  একটি কাভার্ড ভ্যান বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ঘাতক ভ্যানটিকে আটক করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,  কাভার্ড ভ্যানের চাপায় এক বাইক আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram