ঢাকা
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৪

ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কমিটির প্রথম সভা আজ ২৩ নভেম্বর ২০২৪ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সভায় উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন-এর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা অংশগ্রহণ করেন।

ডাকসু নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন ও বিশেষ একটি ইমেইল খোলার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অ্যালামনাই, দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ডাকসু’র সাবেক নেতৃবৃন্দ, অভিভাবকসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram