ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৪

বাঁশখালীতে অগ্রসর কর্মীদের নিয়ে জামায়াতের দিনব্যাপী কর্মশালা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে উপজেলা জামায়াত। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বাঁশখালীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় কোরআন হাদীস প্রশিক্ষণ, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বই নোট, আলোচনা সভা ও মুনাজাতের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সদস্য অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব জাফর সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. আরিফ উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাও মো. সোলায়মান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাও মো. শহিদুল্লাহ ও উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram