ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৪

এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে টেকেরহাটে বিক্ষোভ সমাবেশ

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: চট্টগ্রামে ইসকন সমর্থকদের দ্বারা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিক্ষোভ সমাবেশ করছে রাজৈর ও মুকসুদপুরের তৌহিদী জনতা।

এসময় উপস্থিত সকল বক্তারা মাদারীপুর জেলার কোন স্থানে ইসকনের কোন সদস্য যাতে কোন জনসভা করতে না পারে তার দাবী জানান এবং এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শাহী জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুরের আলেম সমাজ।

এসময় মাওলানা লিয়াকত আলী, মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি তরিকুল ইসলাম আনসারী, মুফতি মুহাম্মদউল্লাহ ফাহমি’র সঞ্চলনায় ও মাওলানা দেলোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে আরোও বক্তব্য দেন মাওলানা এনায়েতুল্লাহ বিন মোস্তফা, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রব, মাওলানা শিহাবুদ্দিন, মুফতি রেজাউল করিম, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা বায়েজিদ হোসাইন আনসারী, মাওলানা আবুল হাসান, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা শরিফুল ইসলাম, মাস্টার মোহাম্মদ আবুল বাশার, মাওলানা মিজানুর রহমান জাহানাবাদীসহ প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram