ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

মতলবে যৌথ বাহিনীর অভিযানে আটক ১০

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাত ব্যাপী লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে একটি জেটি অপারেশন চাঁদপুর সদর ক্যাম্প থেকে মতলব উত্তরে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়।এসময় ৫০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল সেট, বিভিন্ন জাতীয় দেশীয় অস্ত্র, ৩৪ ফিল্টার এবং একটি মোটরসাইকেল বদরপুর শাহ সোলাইমান লোংটার মেলার কাছে উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তাছাড়া মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ কিশোর সদস্যকে আটক করে। তাদের বয়স কম ছিল, তাই মুচলেকা নিয়ে তাদের বাবা-মায়ের কাছে ছেড়ে দেয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram