ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার দুপুর দু'টায় জুড়ী শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন তারা। সভায় উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দিন, শিক্ষার্থী তারেক মিয়া, আফজাল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ভারতের ইন্ধনে সম্প্রতি একটি গোষ্ঠী দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় জঙ্গি সংগঠন ইসকন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করাসহ আইনজীবী হত্যা ও চট্রগ্রামে সন্ত্রাসী তান্ডবের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram