ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৯
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না: মিলটন বৈদ্য

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলটন বৈদ্য বলেছেন, শেখ হাসিনা ফাঁদ পেতেছেন, তার পাতা ফাঁদে কেউ পা দিবেন না। আমরা এই দেশে মরতে চাই। হাসিনা আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করে এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা লুটতে চাচ্ছে। কেউ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করবো।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুরে রাজৈর ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল খুনি হাসিনা স্বৈরাচারী হয়ে উঠে। কারণ তিনি বিনা নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন। ২০১৪ সালে আপনাদের ভোটে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু চেয়ারে বসতে পারি নাই।

মিলটন বৈদ্য আরোও বলেন, ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে (রাজৈর-সদর) ঘুমিয়ে ঘুমিয়ে নির্বাচন করেছে শাজাহান খান। কিন্তু ২০১৮ সালে তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর তার ঘুম ভেঙে গেছিলো। প্রতিটি ইউনিয়নে ২০-২৫ টা করে নির্বাচনী ক্যাম্প করেছিল শাজাহান খান। এর আগে কাউকে এক কাপ চা খাইয়েও নির্বাচন করা লাগে নাই। কারণ আমরা তাকে বাঘ মনে করেছিলাম কিন্তু বাঘ সে না, জনগণই এদেশের বাঘ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী মিয়া মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফকু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল বেপারী ও রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেন, শিক্ষক মো নুর হোসেন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram