ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৮
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:   নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায়  র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে ৪৪ কেজি গাঁজা, ২ টি মোবাইল সহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং  ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন(২৫)।

র‍্যাব-১১ এর টহল টিম দৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান র‍্যাব-১১ কর্তৃক আটককৃত মাদকসহ ২ জন আসামিকে থানায় হস্তান্তর করেছেন। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram