ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৬
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

আজ থেকে ফের উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ‍্যুৎকেন্দ্র

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে  যাওয়া কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র অবশেষে প্রায় এক মাস পর আবারও উৎপাদনে যাচ্ছে। অনিশ্চয়তা কাটিয়ে আজ ১ ডিসেম্বর থেকে পুরোদমে উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তারা। 

এর আগে গত বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজে করে আনা হয়েছে ৭০ হাজার টন কয়লা। জাপানের সুমিতমো করপোরেশনের সাথে চুক্তি শেষ হওয়ার পর মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। ওই কয়লা দিয়েই উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ববাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার। যা যুক্ত হবে জাতীয় গ্রীডে।

এ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপর ইউনিট ডিসেম্বরে চালু হয়। 

চুক্তি অনুযায়ী, সুমিতমো করপোরেশন কয়লার সর্বশেষ সরবরাহ দিয়েছিল গত আগস্টের মাঝামাঝি সময়ে। উৎপাদন শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে আনা হয়েছিল মোট ২২ লাখ ৫ হাজার টন কয়লা। সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় গত ৩১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটেরই উৎপাদন কার্যক্রম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram