ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২৪

মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্র কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওই সময় একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে ওসি তদন্ত, এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা হতে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামক একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রী জি রাইফেল, একটি দু'নলা বন্দুক, একটি এক নালা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram