ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি: পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় নাগরিক নেতৃবৃন্দ বলেন, যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্ট স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলো। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না‌। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর থেকে যমুনা সেতু হয়ে ৩টি ট্রেন ছিলো। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে। এছাড়া বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ি ফরিদপুর দিয়ে যাতায়াত করবে। এ অবস্থায় যশোরবাসীকে পদ্মা সেতুর সুফল নিতে হলে ১৯ কিলোমিটার দূরে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে।

এজন্য পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২ জোড়া ট্রেন চালুর দাবি তাদের। এ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram