ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

পলাশে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সভাপতিত্বে এসময় পলাশ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ প্রেসক্লাবের সভাপতি আশাদউল্লাহ মনা, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক আল-আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজ্বী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেল সহ সংগঠনের সদস্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসেইন, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আলম সরকার।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ও পলাশ উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram