ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম, সেক্রেটারী বদরুল হক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সেক্রেটারী মনোনীত হন অধ্যক্ষ বদরুল হক।

বুধবার সন্ধ্যা ৬ টায় দেওয়ান বাজারস্থ কার্যালয়ে দক্ষিণ জেলার মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে নব নির্বাচিত জেলা আমীর জেলা শুরার সদস্যদের সাথে পরামর্শ করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেন।

এ ছাড়া কর্মপরিষদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন- সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন ও অধ্যাপক মাহমুদুল হাছান। কয়েকদিনের মধ্যে অপরাপর সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram