ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৪

টাংগুয়ার হাওরে ৩ লাখ টাকার জাল আগুনে পুড়িয়ে ছাই, ৫ জেলেকে জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: টাংগুয়ার হাওরে অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে ৩ লাখ টাকার বিভিন্ন ধরনের মাছ ধরার জাল জব্দ করে আগুনে পুড়ে ছাই করা হয়েছে। একই সাথে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেট মাছ ধরছে। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ী, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল, চায়না দোয়ারী জালসহ ৪টি নৌকা ও ৫ জন জেলেকে আটক করা হয়। জাল ও নৌকার মূল্য ৩ লক্ষ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে জেলেদের প্রত্যেককে ১হাজার টাকা করে সর্বমোট ৫০০০ টাকা জরিমানা করেন ও জব্দ জাল গুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানিয়েছেন, রামসার সাইট টাংগুয়ার হাওরে অনিয়মকারীদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ, গাছ, পাখি, জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান চলবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram