ঢাকা
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৪

বড়লেখায় ফারিয়ার কার্যকরি কমিটির নির্বাচন: সভাপতি শহিদুল, সম্পাদক জুয়েল

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ফার্মাসিউটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) কার্যকরি কমিটির তিন পদের নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১২২ জন ভোটারের মধ্যে ১১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোপন ব্যালটে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম (৮৫ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুয়েল রানা (৮২ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসাইন (৭০ ভোট)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আবু বকর সিদ্দিকী, প্রিসাইডিং অফিসার ছিলেন আরিফুল ইসলাম। সহকারি প্রিসাইডিং অফিসার ছিলেন কনক সরকার ও জানে আলম।

বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীগেন্দ্র চন্দ্র দেবনাথ ও ডা. বদরুল ইসলাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram