ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৪

৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামালসহ ২জন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই শাড়ী, থানকাপড় ও চশমা (সানগ্লাস) মালামালসহ ২ জন গ্রেফতার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মোঃ হাবিব হাওলাদার (৩০), মোঃ রাশেদ মোল্লার ছেলে মোঃ রিশাদ মিয়া (১৯)।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন থানার ওসি দিলীপ কান্ত নাথ।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার দক্ষিণ বড়চরস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) কাভার্ডভ্যান আটক করা হয়। তল্লাশীকালে ২৬টি ছোট বড় প্লাস্টিকের বস্তার ভিতরে লাল ও খয়েরী রংয়ের ৩১০ পিস ভারতীয় শাড়ী, ১৪৯৫ গজ বিভিন্ন রংয়ের প্যান্টের ভারতীয় থানকাপড়, ৬৩০০ পিস ছোট বড় চশমা (সানগ্লাস) জব্দ করা হয়।

ওসি দিলীপ কান্ত নাথ জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা জব্দকৃত মালামালগুলোর মূল্য হবে প্রায় ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।আসামীদেরকে প্রেরণ করা হয়েছে আদালতে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram