ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৪

ইতিহাস বিকৃত করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না: আব্দুল মঈন খান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙ্গার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙ্গে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগার ভেঙ্গে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছ।

রবিবার (৮ ডিসেম্বর) দুপরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ মো: আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাঁকজমক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়।

এ সময় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, প্রচার সম্পাদক হাজী জাহিদ, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ, উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram