ঢাকা
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৪

ভারতে অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত থেকে দুই নারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার মেয়ে রিয়া রাণী দাস (১৮)।

রোববার (৮ ডিসেম্বর) রাতে এসব তথ্য দেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ। এর আগে সকালে বিজিবির সরাইল ২৫ ব্যাটালিয়নের অধীনস্থ হরষপুর বিওপির একটি টহলদল রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভারতের আগরতলায় আটকদের পরিবারের একজন শুটকির ব্যবসা করেন। তার কাছে অবৈধভাবে যাওয়ার সময় হরষপুর বিওপির টহল দল তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram