ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৪

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরো আহত হয়েছেন ৭ জন।

সোমবার বেলা ১ টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব ১৫-৮৩-৫৯) মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় শ্রাবনী কনষ্ট্রাকশন লিমিটেড এর (ঢাকা মেট্রো শ ১১- ৩৯-২৫) গাড়ির সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ৭ জন।

নিহত ব্যক্তির নাম মো: মিলন (২৫)। তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা। এ সময় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সমীর নন্দী জানান, বেলা আনুমানিক ১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন ও শ্রাবনী কনষ্ট্রাকশনের ড্রাইভার মোঃ ইসমাইল (৪৫) গুরুতর আহত হলে তাকে সহ অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল ডাঙ্গিরচর এলাকায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram