ঢাকা
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৪

কমলগঞ্জে বন্যা পরবর্তী পুনর্বাসন সহায়তা প্রদান

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ সামগ্রী, ল্যাট্রিন সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, এম এ ওয়াব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম।

অনুষ্ঠানে ৮০ জনকে ৩ বান করে ২৪ পিস ঢেউটিন, নগদ ৫ হাজার করে ৪ লক্ষ টাকা ও ১০ টি করে ৮০০শ' পাকা পিলার প্রদান করা হয়। এছাড়া ১২০ জনকে ল্যাট্রিন এবং ২৮০ জনকে ৩০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়।

এর আগে, অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram