ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২২
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএইড-আইএফইএস প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি, ইউএসএইড-এর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক মিজ এ্যালেনা জে তানসে এবং উপ-পরিচালক ব্লেয়ার কিং বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি 'ডেমোক্রেসি ল্যাব' প্রতিষ্ঠার বিষয়েও তারা আলোচনা করেন। এসময় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউএসএইড এবং আইএফইএস- এর মধ্যে শিক্ষাদান পদ্ধতি, মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি বিষয়ক আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর উপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা ও সম্মেলন আয়োজনের বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা করা হয়। তাঁরা যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গতিশীল করার জন্য ইউএসএইড এবং আইএফইএস প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে প্রণোদনা দেয়ার লক্ষ্যে ইউএসএইড এবং আইএফইএস-এর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram