ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১০
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৪

আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

ইবি প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) জবেলা তিনটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্রসংগঠনের অংশগ্রহণে জুলাই গণহত্যা ও ইসকন সন্ত্রাসী কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে এই কর্মসূচি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারী মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এসময় ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যখন পতিত শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছিলো না, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। এখন তারা বাংলাদশে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে লেলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের সৃষ্টি করা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে যাবো।

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে দেখতে চায় না। আমরা আইনজীবী সাইফুল হত্যার তীব্র নিন্দা জানাই ও অতিদ্রুত জড়িতদের বিচার দাবি করছি।

এর আগে মঙ্গলবার রাতে আইনজীবী হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram