ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

ইবির সাদ্দাম হোসেন হলের পরিবেশ পাল্টে দিতে চান প্রভোস্ট

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ সংস্কারের মাধ্যমে হলের পরিবেশ পাল্টে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। শনিবার (২৬ অক্টোবর) হলের টিভি রুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় শিক্ষার্থীরা হলের নানা সমস্যার কথা তুলে ধরে প্রভোস্টের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবির মধ্যে ডায়নিংয়ে খাবার মান বৃদ্ধি, প্লেট-গ্লাস-জগ পরিবর্তন, শৌচাগার ও গোসলখানা নিয়মিত পরিষ্কার করা, পানির ট্যাংকি পরিষ্কার করা, সুপেয় পানির ব্যবস্থা, সিসিটিভি বৃদ্ধি ও সচল করা, হলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নামাজের কক্ষ, পড়াশোনা ও খেলার কক্ষ পরিবর্তন, মেধার ভিত্তিতে সিট বন্টন, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ওয়াইফাই সমস্যা, বৈদ্যুতিক সমস্যা অন্যতম। এছাড়াও শিক্ষার্থীদের দাবি প্রভোস্ট লিখে নেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

হলের আবাসিক শিক্ষার্থী লিমন বলেন, আমাদের হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা চাই প্রভোস্ট হিসেবে আপনি হল ভালোভাবে পরিদর্শন করে দেখবেন। দেখলেই সব সমস্যা বোঝা যাবে। একদিন আমাদের সঙ্গে ডায়নিংয়ে খাবেন। রুমে যাবেন। ওয়াশরুমগুলো ঘুরে দেখবেন। আপনার কাছে যদি ব্যবহার উপযোগী মনে হয় আমাদের আর কোনো আপত্তি থাকবে না। হলে কোনো সমস্যার কথা হল অফিসে জানালে অফিস গুরুত্ব দেয় না। লিখিত দিতে বলে। লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনাই।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, হলে সপ্তাহে অন্তত একদিন ওয়াশরুম পরিষ্কার করা হবে। প্রত্যেক ফ্লোরে পর্যাপ্ত ডাস্টবিন ও ওয়াইফাই রাউটার দেওয়া হবে। তিনি বলেন, হলের ডায়নিংয়ে খাবারের মান বাড়বে। প্রয়োজনে আমি তিনহলের বাটি নিয়ে বসবো। মান যাচাই করবো। এ সপ্তাহের মধ্যে ডায়নিংয়ে প্লেট, বাটি, জগ ও গ্লাস দিয়ে দিব। আমার বাচ্চার জন্য যেটা পছন্দ করবো, তোমাদের জন্যও তাই পছন্দ করবো। আর তোমাদের সব দাবির নিয়ে ভিসির সাথে বসবো। যেসব প্রস্তাবনা এসেছে আমরা সবগুলোর ব্যবস্থা নেব। এছাড়া হলের জন্য যেটা ভালো সেটাই আমি করবো। কারণ হলের যে টাকা থাকে এটা তোমাদেরই টাকা। আর হলে গণরুম বলে কোনো রুম থাকবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram